যেখানে বুনন কথা বলে: ঐতিহ্যবাহী শতরঞ্জি দিয়ে ঘরের অন্দরমহল সাজানোর নতুন আইডিয়া
অন্দরমহল কেবল চারটি দেওয়াল আর কিছু আসবাবের সমাহার নয়; অন্দরমহল হলো আপনার ব্যক্তিত্ব, রুচি আর ভালোবাসার এক নীরব প্রকাশ। আর ঘর সাজানোর কথা উঠলে আমরা প্রায়শই ব্যয়বহুল শো-পিস বা আধুনিক ফার্নিচারের পেছনে ছুটি। কিন্তু আপনি কি জানেন, আমাদের নিজেদের ঐতিহ্যবাহী শতরঞ্জি একা হাতেই বদলে দিতে পারে ঘরের পুরো রূপ?
অনেকের কাছে শতরঞ্জি মানেই কেবল মেঝেতে বিছিয়ে রাখার একটি সাধারণ floor mat/ গালিচা। কিন্তু একটু ভিন্ন ভাবনায় আর সৃজনশীলতার ছোঁয়ায় এই সাধারণ শতরঞ্জিই হয়ে উঠতে পারে আপনার ঘরের সবচেয়ে আকর্ষণীয় স্টেটমেন্ট পিস! লিভিং রুমের মেঝের আভিজাত্য বাড়ানো থেকে শুরু করে দেওয়ালের নান্দনিক ওয়াল হ্যাংগিং, কিংবা বারান্দার আড্ডার আরামদায়ক সিটিং—শতরঞ্জির বহুমুখী ব্যবহার সত্যিই বিস্ময়কর।
আজকের ব্লগে আমরা জানবো কীভাবে ঐতিহ্যের এই বুনন শিল্পকে মেঝে ছাড়িয়ে ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিয়ে আধুনিক অন্দরসজ্জায় এক নতুন প্রাণ সঞ্চার করা যায়।
চলুন জেনে নেওয়া যাক, ঘরের কোন জায়গার জন্য কোন মাপের শতরঞ্জি ভালো হতে পারে।
১. ২×৪ ফুট শতরঞ্জি
ছোট জায়গার জন্য ২×৪ ফুট মাপের শতরঞ্জি বেশ উপযোগী। এটি বিছানার এক পাশে, ছোট বারান্দায় অথবা ব্যক্তিগত বসার জায়গায় ব্যবহার করতে পারেন।
২. ২.৫×৪ ফুট শতরঞ্জি
যাঁরা ছোট জায়গায় একটু বেশি দৈর্ঘ্য ও প্রস্থ চান, তাঁদের জন্য এই মাপটি ভালো বিকল্প হতে পারে। ছোট শোবার ঘর কিংবা বারান্দায় এটি মানানসই।
৩. ৩×৫ ফুট শতরঞ্জি
৩×৫ ফুট একটি বহুমুখী মাপ। ছোট শোবার ঘর, বিছানার পাশের খালি জায়গা কিংবা ছোট বসার জায়গায় এটি ব্যবহার করা যায়।
ঘরের আসবাবপত্রের সঙ্গে মিলিয়ে সঠিক জায়গায় বিছিয়ে দিলে ঘরের সৌন্দর্য বাড়ে।
৪. ৪×৬ ফুট শতরঞ্জি
মাঝারি আকারের বসার ঘরের জন্য ৪×৬ ফুট মাপ বিবেচনা করতে পারেন।
এই মাপের শতরঞ্জি ব্যবহারের আগে ঘরের খালি মেঝের জায়গা ভালোভাবে মেপে নেওয়া উচিত।

৫. ৫×৭ ফুট শতরঞ্জি
যাঁদের ঘর তুলনামূলক বড়, তাঁদের জন্য ৫×৭ ফুট মাপের শতরঞ্জি ভালো বিকল্প হতে পারে। বড় বসার জায়গা কিংবা প্রশস্ত বসার ঘরে এটি ব্যবহার করা যায়।
৬. ২×৫ ফুট রানার শতরঞ্জি
সরু ও লম্বাটে জায়গার জন্য রানার শতরঞ্জি বেশ কার্যকর।
ঘরের চলাচলের পথ, লম্বা বারান্দা কিংবা আসবাবের পাশের সরু জায়গায় এটি ব্যবহার করতে পারেন।
আপনি যদি শহরের কোলাহল ছেড়ে একটু মানসিক প্রশান্তি পেতে কোথাও বেড়াতে যেতে চান, কোমল ঘাসের উপর বসে চা খেতে- শতরঞ্জি সাথে নিতে পারেন। ওজন কম, সহজে ভাজ করে শপিং ব্যাগে নেওয়া যায়।
বাংলাদেশের শতরঞ্জি—ঐতিহ্য থেকে আধুনিকতায়
শতরঞ্জি শুধু floormatই নয়— অফিস চেয়ার কভার, ওয়াল হ্যাঙ্গিং ,আপনার বিশেষ আয়োজনের ফটো বুথ, ইভেন্ট ব্যাকড্রপ ও ফটোগ্রাফি সেটআপেও যোগ করতে পারে দেশীয় রঙের অনন্য সৌন্দর্য।
ওয়াল হ্যাঙ্গিং / ট্যাপেস্ট্রি
দেয়ালে ঐতিহ্যের নান্দনিক ছোঁয়া!
কফি টেবিল রানার
কফির আড্ডায় দেশীয় নকশার ছোঁয়া!
সোফায় যোগ হোক রঙিন ঐতিহ্যের ছোঁয়া!
সোফার পেছনে বা ব্যাকরেস্টের ওপর শতরঞ্জিটি সুন্দরভাবে সাজিয়ে ব্যবহার করতে পারেন ডেকোরেটিভ সোফা থ্রো হিসেবে।

কাঠের বেঞ্চ / ডিভান কভার
কাঠের বেঞ্চে ঐতিহ্যের নতুন রূপ!
অফিস চেয়ার কভার
অফিসেও থাকুক দেশীয় নকশার ছোঁয়া!
শতরঞ্জি শুধু ঘর সাজানোর জন্য নয়—আপনার বিশেষ আয়োজনের ফটো বুথ, ইভেন্ট ব্যাকড্রপ ও ফটোগ্রাফি সেটআপেও যোগ করতে পারে দেশীয় রঙের অনন্য সৌন্দর্য।
বিয়ে, জন্মদিন, মেহেদি, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ছোট আয়োজনের ফটো বুথ ও ইভেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে শতরঞ্জিটি ব্যবহার করতে পারেন।

কাঠের ফ্রেম, ফুল, মাটির পাত্র ও দেশীয় সাজসজ্জার সঙ্গে এটি তৈরি করবে উষ্ণ, প্রাণবন্ত ও নান্দনিক পরিবেশ। অতিথিদের ছবি তোলার জন্য এটি হতে পারে একটি সুন্দর ও স্মরণীয় ব্যাকগ্রাউন্ড।
আপনি যদি শহরের কোলাহল ছেড়ে একটু মানসিক প্রশান্তি পেতে কোথাও বেড়াতে যেতে চান, কোমল ঘাসের উপর বসে চা খেতে- শতরঞ্জি সাথে নিতে পারেন। ওজন কম, সহজে ভাজ করে শপিং ব্যাগে নেওয়া যায়। চাদনী রাতে উঠানে বা ছাদে বসে গল্প করা, শিশুদের খেলার জায়গায় ও চায়ের আড্ডাতে শতরঞ্জি হতে পারে আপনার সংগী।
হাতে বোনা শতরঞ্জি কেন বেছে নেবেন?
বাংলাদেশের ঐতিহ্যবাহী শতরঞ্জি হাতে বোনা একটি বিশেষ ধরনের floor mat। এর প্রতিটি বুননে রয়েছে কারিগরদের শ্রম ও দক্ষতা।
হাতে বোনা শতরঞ্জির কিছু বৈশিষ্ট্য হলো:
বিভিন্ন রং ও ডিজাইনে পাওয়া যায়।
সহজে ভাঁজ করে রাখা যায়।
প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়।
ধুয়ে পরিষ্কার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায়।
ঘরের সাজসজ্জায় দেশীয় ঐতিহ্যের ছোঁয়া যোগ করে।
গ্রামবাংলার দক্ষ নারী কারিগরদের হাতে তৈরি এই শতরঞ্জি আমাদের ঐতিহ্যবাহী হস্তশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।
শেষ কথা
শতরঞ্জি কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ঘরের জন্য সঠিক মাপ নির্বাচন করা। সুন্দর ডিজাইনের পাশাপাশি ব্যবহার উপযোগিতা বিবেচনা করলে আপনার কেনাকাটা হবে আরও আনন্দদায়ক।
দেশীয় ঐতিহ্যকে ঘরে তুলে আনুন। হাতে বোনা শতরঞ্জিতে সাজিয়ে তুলুন আপনার প্রিয় ঘরটি।






